মিরপুর যেন উৎ সবপুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাস্তায় বিশাল যানজট। কিন্তু তাতে আটকে থাকা মানুষগুলোর মুখে বিরক্তির চিহ্নমাত্র নেই। রাস্তার কোন পাশের বাতি বেশি সুন্দর, এটি যেন একটা কুইজের প্রশ্ন। এক রিকশাচালক ‘হে-হে’ করে হেসে বললেন, ‘বিশ্বকাপের জ্যাম লাগসে!’ মিরপুর স্টেডিয়াম-সংলগ্ন এ রাস্তায় যানজট আগেও ছিল। তবে বিশ্বকাপের বাতাস লাগার পর তা বেড়েছে চক্রবৃদ্ধি হারে। যানজট থাকায় অলস ড্রাইভারদের হর্নও বাজাতে হচ্ছে না। তার পরও প্যাঁ পোঁ আওয়াজে কান ঝালাপালা। এ আওয়াজের উৎ স ভুভুজেলা। বিভিন্ন বয়সী মানুষ জীবন বাজি রেখে বাজিয়ে যাচ্ছে বিভিন্ন সাইজের বাঁশি। হ্যামিলনের বাঁশিওয়ালার মতো শহরের ইঁদুর তাড়াতে নয়, বিশ্বকাপের খুশিতেই বাঁশির সুর। শেরেবাংলা স্টেডিয়ামের চারপাশে জড়ো হওয়া মানুষের মনে নিয়তই এই খুশির জোয়ার। বাংলাদেশের খেলার দিন রীতিমতো জনসমুদ্র হয়ে গিয়েছিল মিরপুর। খেলা না থাকলেও প্রতি সন্ধ্যায় ‘বাংলাদেশ বাংলাদেশ’ স্লোগানে মুখর থাকে এই এলাকা। তবে সৌন্দর্যে বিমুগ্ধ মানুষ নিজেদের দলকে সমর্থন দিতে ভুল করছে না।স্টেডিয়ামের সবকিছুতেই মানুষের আগ্রহ। ১ নম্বর গেটের সামনে মানুষের বিশাল জটলা। দেখে মনে হয়, কোনো জননেতা ভাষণ দিচ্ছেন, আর তাঁর মুখের দিকে তাকিয়ে রয়েছে সবাই। আসলে ঘটনা তা নয়। গেটের সামনে রয়েছে বিশাল তিনটি স্টাম্প আর একজন বোলারের ভাস্কর্য। মোবাইল ফোন, ক্যামেরা যার যা আছে তাই নিয়ে ভাস্কর্যের ছবি তোলার প্রতিযোগিতা চলছে। পাশে দাঁড়িয়ে তোলা হচ্ছে নিজেদের ছবিও। ড্রয়িং রুমে বাঁধাই করা ছবি দেখিয়ে ভবিষ্যতে নাতি-নাতনিদের কাছে গল্প করতে হবে না, ‘আমাদের দেশে একবার বিশ্বকাপ হয়েছিল...আমি ছিলাম তাতে!’লোডশেডিংয়ের কারণে মানুষের জীবনে অন্ধকারের রূপটা গেঁথে থাকে। এ জন্যই পতঙ্গের মতো বাতির ঔজ্জ্বল্য টানে মানুষকে। বাতির আলোটা নীল নাকি বেগুনি, তা নিয়ে বাধে তুমুল তর্ক। কেউ কেউ বাছাই করে রাখছেন, এই বাতি লাগবে তাঁর বিয়ের সজ্জায়! স্টেডিয়ামের অন্য পাশে সাকিব, তামিম আর মাশরাফির বিশাল বিজ্ঞাপনী বিলবোর্ড। আবছা আলোয় সেই বোর্ডেই হাতের লেখার অনুশীলনও চলে। মার্কার কলমে ‘এগিয়ে যাও বাংলাদেশ’ কিংবা ‘আই লাভ বাংলাদেশ’ টাইপের কথা লেখা হয় কত। সাকিবদের মতো ‘পোজ’ দিয়ে ছবিও তুলছে কেউ কেউ। ফুটপাতে দেদার বিক্রি হচ্ছে বাংলাদেশের জার্সি, পতাকা। দাম অবশ্য আকাশছোঁয়া। তবুও কেনার জন্য লাইন। সাকিবের দলের কাছে প্রত্যাশার চেয়ে এর দাম তো আর বেশি না। প্রত্যাশার আনন্দ তো আর দাবিয়ে রাখা যায় না। তাই ঘরে বসে না থেকে স্টেডিয়ামে ছুটছে সবাই।