মিরপুর সড়কে পোশাকশ্রমিকদের বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কলাবাগানে বসুন্ধরা গার্মেন্টস নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা মিরপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। ফলে বেলা ১১টা থেকে ওই সড়কের এক পাশ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। কলাবাগান থানার পুলিশ জানায়, মালিক অন্যত্র কারখানা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে আসেন।