মিরপুরে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুর এক নম্বর সেকশনের বি-ব্লকের শিশুপার্কের কাছ থেকে আজ বুধবার ভোরে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে মিরপুরে শাহ আলী থানা-পুলিশ। তাঁর তলপেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। শাহ আলী থানার অপারেশন কর্মকর্তা নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, স্থানীয় লোকের মাধ্যমে খবর পেয়ে আজ ভোর পাঁচটার দিকে পুলিশ ওই নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। তিনি জানান, গতকাল মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে এখানে ফেলে গেছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।