মিরপুরে আটক জামায়াতের ৬ নেতা-কর্মীকে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরের সাড়ে ১১ নম্বর এলাকায় আজ রোববার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা মিছিল করার চেষ্টা করলে পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড দেন।পল্লবী থানা সূত্র জানায়, আজ সকাল সাড়ে নয়টার দিকে মিরপুর সাড়ে ১১ নম্বরে জামায়াতের নেতা-কর্মীরা মিছিল করার চেষ্টা করেন। এ সময় পল্লবী থানার পুলিশ জামায়াতের ছয় নেতা-কর্মীকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের এক মাস করে কারাদণ্ড দেন।মহানগর পুলিশের জনসংযোগ শাখা থেকে বলা হয়েছে, পুলিশের কাজে বাধা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে এঁদের গ্রেপ্তার ও কারাদণ্ড দেওয়া হয়।