মিরপুরে এক ব্যক্তির লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার মিরপুর উপজেলার লক্ষিণদর গ্রাম থেকে আজ রোববার সকালে সুজিত সিংহ রায় (৩৪) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার রাতে তাঁকে জবাই করে হত্যা করেছে সন্ত্রাসীরা। সুজিত উপজেলার কাজিপুর গ্রামে নির্মল কুমার সিংহ রায়ের ছেলে।পুলিশ ও নিহতের পরিবার জানায়, গতকাল সন্ধ্যার দিকে কাজিপুর বাজারের জনৈক হিটলারের দোকানের সামনে থেকে আশরাফ নামের এক ব্যক্তি সুজিতকে মোটরসাইকেলে করে নিয়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ হন। পরে তাঁর মুঠোফোনও বন্ধ পাওয়া যায়। রাতে অনেক খোঁজাখুঁজি করে তাঁকে না পেয়ে বিষয়টি দৌলতপুর থানার পুলিশকে জানানো হয়। আজ সকাল ছয়টার দিকে স্থানীয় লোকজন মিরপুর উপজেলার লক্ষিণদর দিয়াড় ব্রিজের কাছে তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে দোকানি হিটলারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।