মিরপুরে ককটেল বিস্ফোরণে যুবকের কবজি ছিন্ন-বিচ্ছিন্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরপুরে ককটেল বিস্ফোরণে সুমন (২১) নামের এক যুবকের হাতের কবজি ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে মিরপুর ৭ নম্বর সেকশনের ১০৩-১০৪ নম্বর বাসার নিচতলায় এ দুর্ঘটনা ঘটে। তবে পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করতে পারেনি। ওই বাসার ভাড়াটে আকবর জানান, সুমন তাঁর দুই মামার সঙ্গে তিন তলার একটি ফ্ল্যাটে থাকতেন। আজ সকালে সুমন ওপর থেকে নিচে নামার পর হঠাৎ শব্দ হয়। তিনি বাইরে এসে দেখেন সুমনের হাতের কবজি ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেছে। সুমনের মুখ, বুক ও পিঠেও আঘাত লাগে। তাঁকে তাঁর মামারা হাসপাতালে নিয়ে গেছেন। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করে নিশ্চিত হয়েছে, ককটেল বিস্ফোরণ থেকে এ দুর্ঘটনা ঘটেছে। তিনি জানান, ওই বাসার মালিক কবির আহমেদ একজন ব্যাংক কর্মকর্তা।