মিরপুরে কলেজছাত্রীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরের একটি বাসা থেকে আজ শুক্রবার ভোরে মোসাম্মত্ তামান্না (১৭) নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তিনি মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত পুলিশ জানায়, তামান্না নিজ পরিবারের সঙ্গে কাজীপাড়ার একটি বাসায় থাকতেন। আজ ভোর চারটার দিকে ওই বাসা থেকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় তাঁর ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে তাঁর মৃত্যুকে আত্মহত্যা বলে মনে করছে পুলিশ। তবে আত্মহত্যার কোনো কারণ শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায়নি।পুলিশ মিরপুরের বাসা থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।জানা গেছে, তামান্নার বাড়ি পাবনার সুজানগর উপজেলায়। তাঁর বাবার নাম আবু বকর।