মিরপুরে ট্রাকের ধাক্কায় ৩ পুলিশ আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরে আজ মঙ্গলবার ভোরে ট্রাকের ধাক্কায় পুলিশের তিনজন সদস্য আহত হয়েছেন।আহত তিনজন হলেন: উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ রাসেল (২৭), কনস্টেবল লাল মিয়া (৩৮) ও সঞ্জয় (৩৪)। উপপরিদর্শক রাসেলের অবস্থা গুরুতর। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিত্সাধীন তাঁরা।পল্লবী থানার ভ্রাম্যমাণ পরিদর্শক মো. সালাউদ্দিন প্রথম আলো ডটকমকে জানান, আজ ভোর পাঁচটার দিকে মিরপুর ১১ নম্বর সেকশনে বেপরোয়াভাবে আসা মাটিভর্তি একটি ট্রাক ওয়ালটন শো-রুমের সামনে দায়িত্বরত পুলিশ সদস্যদের বহনকারী একটি মাইক্রোবাসকে সামনের দিক থেকে ধাক্কা দেয়। এতে পুলিশের ওই তিন সদস্য আহত হন। এসআই রাসেলের মাথায় প্রচণ্ড আঘাত লেগেছে।পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ শেখ প্রথম আলো ডটকমকে জানান, ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক দ্রুত পালিয়ে যান।