মিরপুরে দোকান থেকে ১০১ ভরি স্বর্ণালংকার লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরের ১৩ নম্বর সেকশনের সি-ব্লকে জনকল্যাণ সমিতি মার্কেটে একটি জুয়েলারি দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা মমতা তৈয়বা জুয়েলার্স নামে ওই দোকান থেকে ১০১ ভরি স্বর্ণ ও স্বর্ণালংকার নিয়ে গেছে। আজ বুধবারে ভোররাতে এ ডাকাতির ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শাহ আলী, আবদুল খালেক, আবদুল লতিফ নামের মার্কেটের তিন নিরাপত্তাকর্মীকে আটক করেছে। পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মার্কেটের তিনি নিরাপত্তাকর্মী আটক করেছে।কাফরুল থানা ও মার্কেটের নিরাপত্তাকর্মীরা জানায়, আজ ভোর চারটার দিকে একটি ট্রাক জনকল্যাণ মার্কেটের সামনে থামে। ট্রাক থেকে নেমে ১০-১২ জনের একটি দল অস্ত্রের মুখে নিরাপত্তাকর্মীদের হাত-পা বেধে ফেলে। একপর্যায়ে তারা মমতা তৈয়বা জুয়েলার্স দোকানের শার্টারের তালা ভেঙে শোকেসে রাখা ১০১ ভরি স্বর্ণালংকার ও স্বর্ণ লুট করে নিয়ে যায়। যাওয়ার সময় ডাকাতেরা তিনি পথচারীকেও বেধে ফেলে। ডাকাতেরা চলে যাওয়ার পর নিরাপত্তাকর্মীদের চিত্কারে আশপাশের লোকজন এসে নিরাপত্তাকর্মীদের বাঁধন খুলে দেয়।দোকান মালিক মামুনুর রহমান চৌধুরী জানান, প্রতিদিনের মতো গতকাল রাত ১০টার দিকে তিনি ও তাঁর দুই কর্মচারী দোকান বন্ধ করে বাসায় চলে যান। আজ সকাল পাঁচটার দিকে নিরাপত্তাকর্মীরা তাঁর বাসায় গিয়ে লুটের ব্যাপারটি জানায়। তিনি এসে দেখেন দোকানের সামনে মাটিতে গয়নার খালি ট্রেগুলো পড়ে আছে। পরে খবর দিলে পুলিশ ও র্যাব ঘটনাস্থলে আসে।কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ জানান, এ ঘটনায় দোকান মালিক মামুনুর বাদী হয়ে মামলা করেছেন।