মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মিরপুরে আজ শনিবার সকালে নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে মো. সুজন (১৬) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল আটটার দিকে সুজন মিরপুর ১৪ নম্বরে একটি নির্মাণাধীন ভবনে কাজ করতে যায়। এ সময় ভবনের পাঁচতলা থেকে নিচে পড়ে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে সকাল সাড়ে নয়টার দিকে তার মৃত্যু হয়।সুজন মা-বাবার সঙ্গে উত্তরার মধ্য আজমপুরে থাকত।কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।