মিরপুরে পুলিশকে লক্ষ্য করে বোমা, পাল্টা গুলিতে সন্ত্রাসী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুর বাংলা কলেজের সামনে পুলিশকে লক্ষ্য করে আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে বোমা ছুড়ে মারে একদল সন্ত্রাসী। এ সময় পুলিশের পাল্টা গুলিতে এক সন্ত্রাসী নিহত হয়।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী জানান, বাংলা কলেজের সামনের চায়ের দোকানে একদল সন্ত্রাসী ছিনতাইয়ে জন্য প্রস্তুতি নিচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সাদা পোশাকে পুলিশের একটি দল ওই এলাকায় যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনজনের একটি সন্ত্রাসী দল তাদের লক্ষ্য করে বোমা ছুড়ে দুটি মোটরসাইকেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ তখন গুলি চালালে মোটরসাইকেলে থাকা এক সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। তবে তার নাম জানা যায়নি। তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। ওসি জানান, এ ঘটনায় পুলিশের কোনো সদস্য আহত হননি।