মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীর মিরপুর ১৪ নম্বর এলাকায় দুটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা আজ শুক্রবার বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন। আজ সকাল পৌনে ১০টার দিকে মিরপুর ১৪ নম্বরের প্রধান সড়কের দুই পাশে অবস্থান নেন ভিশন গ্রুপের একটি তৈরি পোশাক কারখানার দুই শতাধিক কর্মী। পরে তাঁদের সঙ্গে যোগ দেন টিউনিক নামের আরেকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। পুলিশ দুপুর সাড়ে ১২টার দিকে তাঁদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। সকাল পৌনে ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত ওই রোডে যান চলাচল বন্ধ থাকে। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, ২৮ এপ্রিল ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকা করাসহ বিভিন্ন দাবিতে ওপেক্স গার্মেন্টসের শ্রমিকেরা রাজধানীর মিরপুর ১৩ ও ১৪ নম্বরে সড়ক অবরোধ করে রাখেন।