মিরপুরে বস্তিতে আগুন, শিশুসহ দগ্ধ ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মিরপুর ১০ নম্বর সেকশনের ডি-ব্লকের মিল্কভিটা বস্তিতে আজ শনিবার সকালে অগ্নিকাণ্ডে শিশুসহ চারজন দগ্ধ হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় আম্বিয়া বেগম (৫০), আমেনা খাতুন (২০), মিতু (১০) ও শিউলিকে (৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা নীলুফার ইয়াসমিন প্রথম আলো অনলাইনকে বলেন, আজ ভোর ছয়টার দিকে বস্তির গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত। পরে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বস্তির ১২টি ঘর একেবারে পুড়ে গেছে। আহত হয়েছে বস্তির চারজন।হাসপাতালের চিকিত্সকেরা বলেছেন, আহতদের শরীরের ৩৫ শতাংশের বেশি পুড়ে গেছে।