মিরপুরে বাসে আগুন দেওয়ার সময় যুবক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মিরপুর ১০ নম্বরে গতকাল বুধবার রাতে একটি মিনিবাসে আগুন দেওয়ার সময় পুলিশ মাসুদ নামের একজন যুবককে গ্রেপ্তার করেছে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী জানান, গতকাল রাত আটটার দিকে মিরপুর ১০ নম্বরে পানির ট্যাংকের কাছে মাসুদ একটি মিনিবাসে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভায়। পুলিশ মাসুদকে ঘটনাস্থল থেকে হাতেনাতে গ্রেপ্তার করে।এ ব্যাপারে বাসটির মালিক হজরত আলী গতকাল মধ্যরাতে মিরপুর থানায় মাসুদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একটি মামলা করেছেন।কাজী ওয়াজেদ আলী আরও জানান, ওই মামলায় মাসুদকে গ্রেপ্তার দেখানো হয়েছে।