মিরপুরে বাসের চাপায় পথচারী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মিরপুরে আজ বুধবার বিকেলে বাসের চাপায় এক পথচারী নিহত হয়েছেন। তাঁর পরিচয় পাওয়া যায়নি। স্থানীয় লোকজন ঘাতক বাসটিকে আটক করলেও চালক পালিয়ে গেছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল চারটার দিকে রাস্তা পার হওয়ার সময় মিরপুর ১০ নম্বর গোল চত্বর থেকে ১২ নম্বরে যাওয়ার পথে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সামনে বিকল্প পরিবহনের একটি বাস ওই ব্যক্তিকে পেছন থেকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। স্থানীয় লোকজন বাসটিকে আটক করলেও চালক পালিয়ে যান।মিরপুর থানার উপপরিদর্শক রেজাউল করিম বিকেল পাঁচটার দিকে প্রথম আলো ডটকমকে বলেন, নিহত ব্যক্তির নাম বা ঠিকানা জানা যায়নি। তাঁর সঙ্গে থাকা মুঠোফোন থেকে পরিচিতদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।