মিরপুরে বিস্ফোরণ, ধানমন্ডি ও সিদ্ধেশ্বরীতে গাড়িতে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মিরপুর ১০ নম্বরে আজ শনিবার রাত নয়টার দিকে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মিরপুর থানার কর্তব্যরত কর্মকর্তা জাহিদ হাসান প্রথম আলো ডটকমকে জানান, বিস্ফোরণের খবর পেয়ে পুলিশের পরিদর্শক দল সেখানে যাচ্ছে। তবে সেটি ককটেল না বোমা, তা জানা যায়নি। এ ঘটনায় কেউ আহত বা নিহত হওয়ার খবরও জানা যায়নি।তবে প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের শব্দ অনেক তীব্র ছিল। তাঁরা এটিকে বোমার বিস্ফোরণ বলে মনে করছেন। মিরপুর ১০ নম্বর এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এর আগে সন্ধ্যার দিকে রাজধানীর ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে একটি গাড়ি পোড়ানো হয়। বিকেলের দিকে সিদ্ধেশ্বরীতেও একটি গাড়ি পোড়ানো হয়।