মিরপুরে সন্ত্রাসীদের গুলিতে দারোয়ান নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরপুরের ১০ নম্বর সেকশনের বি-ব্লকে আজ বুধবার সকালে সন্ত্রাসীদের গুলিতে ৬৫ বছর বয়সী একজন দারোয়ান নিহত হয়েছেন। ওই ব্লকে ২০ নম্বর রোডের ২৬ নম্বর বাড়ির ওই বৃদ্ধ দারোয়ানের নাম সুলতান মিয়া।পুলিশ প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানায়, সকাল সাতটার দিকে সুলতান মিয়া ও পাশের বাড়ির দারোয়ান বাড়ির সামনে খড় জ্বালিয়ে আগুন পোহাচ্ছিলেন। এ সময় চারজন সন্ত্রাসী আসে এবং এদের মধ্যে দুজন সুলতানকে গুলি করে পালিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, সুলতান মিয়া কোনো কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসীরা তাঁকে গুলি করে পালিয়ে যায়।