মিরপুরে সন্ত্রাসীদের গুলিতে ৩ যুবক আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মিরপুর ২ নম্বরে আজ রোববার বিকেলে সন্ত্রাসীদের গুলিতে তিনজন যুবক আহত হয়েছেন। তাঁরা হলেন সোহেল (২৫), সুজন (২২) ও আশিক (২০)। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী প্রথম আলোকে বলেন, ‘আজ বেলা সোয়া তিনটার দিকে মিরপুর ২ নম্বর পানির ট্যাংকির পাশে একটি খেলার মাঠে বেশ কয়েকজন ক্রিকেট খেলছিলেন। এ সময় কয়েকজন সন্ত্রাসী মাঠের ভেতর প্রবেশ করে মাঠে খেলতে থাকা যুবকদের ওপর এলোপাতাড়ি গুলি চালায়।’ এ সময় সন্ত্রাসীদের গুলিতে তিনজন আহত হন। ওয়াজেদ আলী আরও বলেন, তাৎক্ষণিকভাবে ঘটনার কারণ জানা যায়নি। আহত হওয়া যুবকদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও তিনি জানান।