মিরপুরে সোনালী ব্যাংকের ১২ লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরের শাহ আলী থানা এলাকায় সোনালী ব্যাংকের কর্মকর্তাদের আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে ও মারধর করে ১২ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার বেলা একটার দিকে এ ঘটনা ঘটে।শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান প্রথম আলো ডটকমকে জানান, মিরপুর-১ নম্বরে সোনালী ব্যাংকের শাখা থেকে ওই ব্যাংকের চারজন কর্মকর্তা মাইক্রোবাসে করে রাইনখোলা এলাকার একটি বুথে টাকাগুলো রাখতে যাচ্ছিলেন। বুথের কাছাকাছি পৌঁছলে প্রাইভেটকারে আসা তিন-চারজন ব্যক্তি তাঁদের গতিরোধ করে। পরে ওই ব্যাংক কর্মকর্তাদের অস্ত্র প্রদর্শন ও মারধর করে তাঁদের কাছে থাকা ১২ লাখ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় ব্যাংকের তিন কর্মকর্তা আহত হয়েছেন। তাঁদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।ওসি জানান, ছিনতাই হওয়া টাকাগুলো ব্যাংকের কর্মচারীদের বেতনের টাকা।