মিরপুরে স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় ২ জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুরে গত মাসে স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় গতকাল শনিবার রাতে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহীর মোহনপুর থেকে পুলিশ দুই যুবক লিটন (১৭) ও নাজমুলকে (২০) গ্রেপ্তার করে। মিরপুর অঞ্চলের পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার জসীমউদ্দিন মোল্লা জানান, গত ২৫ সেপ্টেম্বর মিরপুর ৬ নম্বর সেকশনের ডি-ব্লকের মসজিদ মার্কেটের স্বর্ণ ব্যবসায়ী মিজানুর রহমান (২৫) খুন হন। লিটন ও নাজমুল পুলিশের কাছে স্বীকার করেছে, স্বর্ণের দোকান লুট করার উদ্দেশ্যে তারা মিজানুরকে ডেকে নিয়ে পাশে তাঁদের ছয় তলার চিলেকোঠায় হত্যা করে। পরে তাঁর লাশ বস্তাবন্দী করে পাইকপাড়া আনসার ক্যাম্পের পাশের ডাস্টবিনে ফেলে দেয়। পরের দিন মিজানের লাশ উদ্ধার করে মিরপুর থানায় একটি হত্যা মামলা করা হয়।