মিরপুরে সড়ক অবরোধ, বিক্ষোভ-ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার মিরপুর ১০ নম্বরে রাস্তা পার হওয়ার সময় আজ রোববার দুপুরে বাসের চাপায় শাওন আহমেদ নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে। সে ঢাকা কমার্স কলেজের উচ্চমাধ্যমিকের প্রথম বর্ষের ছাত্র ছিল।এ ঘটনার পর ওই কলেজের ক্ষুব্ধ ছাত্ররা বিকেল থেকে মিরপুর ১১ নম্বরে রাস্তা অবরোধ করে ভাঙচুর চালায়। এসময় ওই সড়কে তারা অন্তত ৮-১০টা গাড়ি ভাঙচুর করে। মিরপুর-২ নম্বরে স্টেডিয়াম এলাকায়ও ছাত্ররা লাঠিসোঁটা নিয়ে রাস্তায় অবস্থান করে। সেখানেও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। ছাত্রদের বিক্ষোভের কারণে মিরপুর-২ নম্বর হয়ে চিড়িয়াখানা রোডে যান চলাচল বন্ধ ছিল। এর আগে ক্ষুব্ধ ছাত্ররা বেলা আড়াইটা পর্যন্ত মিরপুর ১১ নম্বর থেকে শেওড়াপাড়া পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে। এ সময় তারা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে এবং তিনটি বাসে আগুন ধরিয়ে দেয়। পরে বিকেল পাঁচটার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ জানান, দুপুর সাড়ে ১২টার দিকে রাস্তা পার হচ্ছিল শাওন। এ সময় বেপরোয়া গতির একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। চিকিত্সার জন্য তাকে স্থানীয় আজমল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করে।মিরপুর থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানান, ক্ষুব্ধ ছাত্ররা শেওড়াপাড়ায় নাভানা ফার্নিচারের শো রুমের সামনে একটি বাসে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।