মিরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় থেমে থাকা একটি ট্রাকের সঙ্গে চলন্ত হিউম্যান হলারের ধাক্কা লেগে এক যাত্রী নিহত হয়েছেন। তবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, মিরপুর বেড়িবাঁধ এলাকার নবাবের বাগ রাস্তার মাথায় একটি ট্রাক থেমে ছিল। আজ বেলা সাড়ে ১১টার দিকে পেছন থেকে দ্রুতগামী হিউম্যান হলার লেগুনা এসে ট্রাকটির সঙ্গে ধাক্কা খায়। এতে অজ্ঞাতনামা ওই যাত্রী ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হয়েছেন লেগুনার চালক। তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। লেগুনাটি আটক করেছে পুলিশ।