মিরপুরে হেলে পড়েছে ছয়তলা ভবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরপুর মাজার রোডের ১১২/এ/৪ হোল্ডিং নম্বরের ছয়তলা একটি ভবন হেলে পড়েছে। আজ রোববার সকালে জব্বার হাউজিং সোসাইটির প্রথম কলোনির ভবনটি হেলে পড়ায় রাজধানী উন্নয়ন কর্তপক্ষ (রাজউক)আজকের মধ্যে সব ফ্ল্যাটের বাসিন্দাকে ভবনটি ছেড়ে দেওয়ার নোটিশ দিয়েছে। ভবনের পানি ও বিদ্যুৎ সংযোগও আজকের মধ্যে বিচ্ছিন্ন করা হবে বলে জানিয়েছে রাজউক । দুই-এক দিনের মধ্যে ভবনটি ভাঙার কাজ শুরু হবে বলেও নিশ্চিত করেছে রাজউক।ভবনটির মালিকের বিরুদ্ধে দারুস সালাম থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।