মিরপুরের তালতলা বস্তিতে আগুন, শতাধিক ঘরবাড়ি পুড়ে গেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরপুর ১১ নম্বর সেকশনের এফ-ব্লকের তালতলা বস্তিতে গতকাল শনিবার সন্ধ্যায় এক অগ্নিকাণ্ডে শতাধিক বাড়িঘর ও দোকান পুড়ে গেছে। সন্ধ্যা সাড়ে সাতটায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে গিয়ে কয়েকজন আহত হয়। শত্রুতামূলকভাবে এ আগুন লাগানো হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের তদন্তকারী দল। এই বস্তিতে বিপুলসংখ্যক নিম্ন আয়ের মানুষ বসবাস করত। তারা বেশির ভাগই ঠেলা ও রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করত।