মিরপুরের মামলায় জামিন পেলেন মির্জা আব্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালত মিরপুরের একটি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে জামিন দিয়েছেন।মিরপুর থানায় দায়ের পুলিশের কাজে বাধা দেওয়া, গাড়ি ভাঙচুর করে ক্ষতিসাধনের মামলায় মির্জা আব্বাসের আইনজীবীরা মহানগর হাকিম আদালতে জামিনের আবেদন করলে হাকিম ইসমাইল হোসেন তা মঞ্জুর করেন।অন্যদিকে একই অভিযোগে পল্টন থানায় দায়ের আরেকটি মামলায় মির্জা আব্বাসের জামিনের আবেদন নাকচ করে দেন মহানগর হাকিম আবদুল মজিদ।গত ২৭ জুন বিএনপির ডাকা হরতালে বিভিন্ন অভিযোগে মির্জা আব্বাস গ্রেপ্তার হওয়ার পর রমনা থানায় দায়ের করা গাড়ি পুড়িয়ে মানুষ হত্যাসহ কয়েকটি মামলায় তাঁকে আসামি করা হয়।মির্জা আব্বাস বারডেমে চিকিৎসাধীন।