মিরসরাই দুর্ঘটনা: আহত আরও এক ছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় আহত আরও এক ছাত্র আজ বৃহস্পতিবার মারা গেছে। তার নাম কাজল চন্দ্র নাথ। সে আবু তোরাব উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। এ নিয়ে এই দুর্ঘটনায় ৩৯ ছাত্রসহ ৪১ জনের মৃত্যু হলো।কাজলের বাবা শিবু প্রসাদ নাথ জানান, আজ দুপুর সাড়ে ১২টার দিকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিও) চিকিত্সাধীন অবস্থায় কাজল মারা যায়। তাকে ১৩ দিন আগে উন্নত চিকিত্সার জন্য এ হাসপাতালে ভর্তি করা হয়।গত ১১ জুলাই প্রশাসন আয়োজিত উপজেলা পর্যায়ের বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল খেলা দেখে ট্রাকে করে বাড়ি ফেরার পথে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।