মিরসরাই বইমেলায় আজ বন্ধুসভার নাটক
মিরসরাই উপজেলা পরিষদ আয়োজিত সপ্তাহব্যাপী একুশে বইমেলা উদ্যাপনের চতুর্থ দিনে গতকাল শনিবার সকালে উপজেলার মিঠানালা, মঘাদিয়া, খৈয়াছড়া ও মায়ানী ইউনিয়নের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোর মধ্যে কবিতা, গান ও একক অভিনয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেলে পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিরসরাই পৌর মেয়র এম শাহজাহান, মনিরুল ইসলাম, মুহাম্মদ নিজাম উদ্দিন, কামরুল ইসলাম, বেলায়েত হোসেন, গিয়াস উদ্দিন প্রমুখ।আলোচনা সভার আগে চিকিৎসাসেবায় বিশেষ অবদানের জন্য চিকিৎসক রবিউল হোসেনকে একুশ মেলা উদ্যাপন পরিষদের পক্ষ থেকে শিল্পমন্ত্রী সংবর্ধনা স্মারক তুলে দেন। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে ঝুলনপুল বেণীমাধব উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা। সর্বশেষ এয়াকব্বরের মহব্বত নামের একটি নাটক মঞ্চস্থ হয়। আজ প্রথম আলো বন্ধুসভা মিরসরাই ইউনিটের বন্ধুদের পরিবেশনায় মঞ্চস্থ হবে নাটক আরো একটি যুদ্ধ।