মিরসরাইয়ে আনসার বহনকারী বাস খাদে, আহত ১৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাই থানায় আনসার সদস্যদের বহনকারী একটি বাস খাদে পড়ে ১৪ জন আহত হয়েছেন। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের সবাই নেত্রকোনার জারিয়া ১৯ নম্বর আনসার ব্যাটালিয়নের সদস্য। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে মিরসরাইয়ের বড়দারগাহাট রংধনু পেট্রল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।মিরসরাই জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট রফিকুল ইসলাম জানান, বাসে ৩০-৩৫ জন আনসার সদস্য ছিলেন। বাসটি উদ্ধার করা হয়েছে। আহতেরা হলেন—গোলাম মোস্তফা (৪০), আবদুল কাদের (৪০), রফিকুল ইসলাম (৪৫), হাবীব (৫১), আবদুল আলী (৫৫), সাইফুল ইসলাম (৪০), জয়নাল (৪৫), সেলিম (৩০), আবু তাহের (২৮), সিদ্দিকুর রহমান (৪০), আবদুল আজিজ (৪৫), শাহ আলম (৩০), সোলায়মান (৩২) ও আবদুর রশিদ (৪৫)।হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, বাসটি নেত্রকোনা থেকে কাপ্তাইয়ের বড়ইছড়িতে যাচ্ছিল।