মিরসরাইয়ে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও ছয়জন আহত হয়েছে। আজ রোববার সকালে উপজেলার কলঘর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন অটোরিকশার চালক আফসার আলী (৩০) ও মিরসরাইয়ের চৈতন্যের হাট এলাকার নির্মাণশ্রমিক শাহাব উদ্দিন (৫০)। পুলিশ ও এলাকাবাসী জানান, আজ সকাল নয়টার দিকে শাহাব উদ্দিনসহ আরও কয়েকজন নির্মাণশ্রমিক উপজেলার চৈতন্যের হাট থেকে অটোরিকশায় করে নিজামপুর কলেজ এলাকায় যাচ্ছিলেন। উপজেলার কলঘর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরেকজন। এ ঘটনায় ছয়জন আহত হয়েছেন। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং মিরসরাইয়ের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেওয়া হয়েছে। মিরসরাইয়ের জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ রাহাত প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।