মিরসরাইয়ে দুর্ঘটনা: ট্রাকচালক মফিজকে পাঁচ বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় আটক ট্রাকচালক মফিজ উদ্দিন ওরফে মফিজকে দুটি ধারায় পাঁচ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোছা. ফরিদা ইয়াসমিন আজ বৃহস্পতিবার দুপুরে এ রায় ঘোষণা করেন। রায়ে মফিজকে একটি ধারায় তিন বছর এবং অপর একটি ধারায় দুই বছরের কারাদণ্ড দেন বিচারক। একই সঙ্গে দুটি ধারাতেই আদালত তাঁকে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে যথাক্রমে ছয় মাস ও তিন মাস কারাদণ্ডের আদেশ দেন বিচারক।গত ১১ জুলাই মিরসরাইয়ের আবু তোরাব সড়কে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ডোবায় পড়ে যায়। এতে ৪২ ছাত্রসহ ৪৪ জন নিহত হয়। দুর্ঘটনার সময় মফিজ ট্রাকটির চালকের আসনে ছিলেন।