মিরসরাইয়ে বইমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাই উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পরিষদের উদ্যোগে গতকাল বুধবার সপ্তাহব্যাপী একুশে বইমেলার উদ্বোধন করেন ভাষাসৈনিক আবুল কালাম মাস্টার।বক্তব্য দেন মিরসরাইয়ের সাংসদ মোশাররফ হোসেন, উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ কুতুব, উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন, অধ্যাপক বোরহান উদ্দিন, সাংবাদিক শারফুদ্দিন কাশ্মীর প্রমুখ। আলোচনা সভা শেষে একটি শোভাযাত্রা বের হয়। পরে উপজেলার করেরহাট, হিঙ্গুলী, জোরারগঞ্জ ইউনিয়ন ও বারইয়ারহাট পৌরসভার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোর মধ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।বিকেলে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সহ-উপাচার্য আলাউদ্দিন। উদ্বোধনী দিনে সাংবাদিক শাহাদাত হোসেন চৌধুরীর উপন্যাস বিস্ময় বালিকার মোড়ক উন্মোচন করা হয়।