মিরসরাইয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরসরাইয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মহসিন সুমন (১৮) ও মো. ফোরকান (১৩) নামের দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের খিলমুরারী গ্রামে এ ঘটনা ঘটে।সুমনের বাবা মো. ইউসুফ আলীর উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, ঘরের একটি বিদ্যুত্ সকেট ঠিক করার সময় সুমন বিদ্যুত্স্পৃষ্ট হয়। ভাইকে বাঁচাতে ফোরকান ছুটে এলে সে-ও বিদ্যুত্স্পৃষ্ট হয়ে পড়ে। ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়।