মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাইয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত ও একজন আহত হয়েছে। আজ রোববার দুপুর ১২টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাদামতলী ইসমাইল কার্পেট মিলস এলাকার দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন মিরসরাই উপজেলার গোপালপুর গ্রামের কালু মজুমদারের ছেলে ছোটন মজুমদার (২১) ও জনার্দ্দনপুুর গ্রামের নুর আলমের ছেলে মো. মিলন (২৫)। দুর্ঘটনায় আহত হয়েছেন মাস্তাননগর গ্রামের জহিরুল হকের ছেলে মো. মামুন উর রশিদ (২৭)। তাঁকে গুরুতর অবস্থায় প্রথমে স্থানীয় মাতৃকা হাসপাতাল এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মাতৃকা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জামশেদ আলম জানান, মামুনের অবস্থা আশঙ্কাজনক।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মোটরসাইকেলের আরোহীরা মিরসরাই সদর থেকে দক্ষিণ দিকে যাওয়ার সময় একই দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাস তাঁদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি রাস্তার পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই ওই দুজন মারা যান।