মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের নিজামপুর এলাকায় আজ শুক্রবার বিকেলে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং দুজন আহত হয়েছে। হতাহতদের নাম পরিচয় সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তি মিরসরাইয়ের বাসিন্দা। তাঁর নাম-পরিচয় জানা যায়নি। আহত ব্যক্তিদের হাসপাতালের পাঠানো হয়েছে।