মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের বড়তাকিয়া মিনুর দোকান এলাকায় আজ সোমবার এক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন।সকাল নয়টায় একটি সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন ফেনীর নাজির রোড এলাকার বাসিন্দা দেবব্রত দে (৪০) ও অটোরিকশাচালক জিয়াউল হক (২৩)।আহতরা হলো দেবব্রতের স্ত্রী মেরী দে (৩০), মেয়ে রিকি দে (৬) ও ছেলে হূদি দে (৪)। আহতদের মিরসরাই সদরের মাতৃকা হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিনুর দোকান এলাকায় বিদেশি কাঠবোঝাই একটি ট্রাক আগে থেকেই দাঁড়ানো ছিল। অটোরিকশা ট্রাকটিকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা চট্টগ্রামগামী কাভার্ড ভ্যান চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই দুজন প্রাণ হারান।