মিরেরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রামের মিরেরসরাই উপজেলার ভাঙাপুল এলাকায় একটি মালবাহী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে তিনজন। আজ রোববার সকাল নয়টায় এ দুর্ঘটনা ঘটে। হতাহত সবাই অটোরিকশাটির যাত্রী।নিহত ব্যক্তিরা হলেন মো. শাহজাহান (৪০), নিজামুদ্দিন (৩৫) ও রাসেল (২০)। তাঁদের বাড়ি সীতাকুণ্ড উপজেলার মহালঙ্গা এলাকায়।আহত ব্যক্তিরা হলেন নূরন্নবী (২৮), এনামুল হক (২৭) ও অটোরিকশাচালক আনোয়ার হোসেন (৩২)। তাঁদের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।মিরেরসরাই জুরালগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আশরাফউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ তিনটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছেন।