প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর রমনা থানা এলাকায় গাড়ি পুড়িয়ে ফারুক হোসেন হত্যা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে তিন দিন রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।আজ মঙ্গলবার মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আগে মঞ্জুর হওয়া রিমান্ডাদেশ অনুযায়ী মির্জা আব্বাসকে রিমান্ডে নেওয়ার অনুমতি চাইলে মহানগর হাকিম এস কে এম তোফায়েল হাসান এই অনুমতি দেন।৭ আগস্ট ডিবি পুলিশ মির্জা আব্বাসকে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।পুলিশের কাজে বাধা ও ভাঙচুরের ঘটনায় মতিঝিল থানায় দায়ের করা একটি মামলায় চার দিনের রিমান্ড শেষে আজ মির্জা আব্বাসকে আদালতে হাজির করা হয়।গত ২৭ জুন বিএনপি আহূত হরতালের আগের দিন রাতে রমনা থানাধীন মগবাজার এলাকায় গাড়িতে আগুন দিলে মারাত্মক অগ্নিদগ্ধ অবস্থায় ৩০ জুন ফারুক হোসেন মারা যান।