মির্জা আব্বাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হরতালে ভাঙচুর, অগ্নিসংযোগ ও গাড়ি পুড়িয়ে মানুষ হত্যার পৃথক তিনটি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের চার মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। পাশাপাশি কেন তাঁকে স্থায়ী জামিন দেওয়া হবে না তা চার সপ্তাহের মধ্যে জানাতে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করা হয়েছে। আজ মঙ্গলবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও এ কে এম জহিরুল হক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মির্জা আব্বাসের করা জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।২৭ জুন বিএনপির ডাকা হরতাল চলাকালে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং আগের রাতে গাড়ি পুড়িয়ে মানুষ হত্যার অভিযোগে মির্জা আব্বাসের বিরুদ্ধে তিনটি মামলা হয়। ২৯ জুন পল্টন, মতিঝিল ও রমনা থানায় এসব মামলা করা হয়। হরতালের দিনই তিনি গ্রেপ্তার হন। মির্জা আব্বাস বর্তমানে কারাগারে আছেন।