মির্জা আব্বাসের স্ত্রী কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়কর ফাঁকির মামলায় বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসকে কারাগারে পাঠিয়েছেন আদালত।আফরোজা আব্বাস আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত-২-এ আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। বিচারক এ কে রায় আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দায়ের করা আয়কর ফাঁকির পৃথক দুটি মামলায় ২০০৭ সালের ২ সেপ্টেম্বর আফরোজা আব্বাসকে আট বছর করে মোট ১৬ বছর কারাদণ্ড দেওয়া হয়। একই বছরের ৫ আগস্ট এনবিআরের উপপরিচালক নুরুল আমিন বাদী হয়ে চার কোটি ৬৭ লাখ টাকার আয়ের ওপর এবং ১১ লাখ ৪৮ হাজার টাকার আয়ের ওপর কর ফাঁকি দেওয়ার অভিযোগে পৃথক দুটি মামলা করেন।