মির্জা ফখরুল ভারপ্রাপ্ত মহাসচিব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব করা হয়েছে। এ ছাড়া সাবেক ভাইস প্রেসিডেন্ট নাজমুল হুদার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। আজ বুধবার রাতে স্থায়ী কমিটির জরুরি বৈঠক থেকে বের হয়ে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের এ কথা জানান।নজরুল ইসলাম খান আরও জানান, ১৮ এপ্রিল গ্যাসের দাবিতে সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে স্মারকলিপি পেশ, ২৩ এপ্রিল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বৈঠক, ২৬ এপ্রিল বিদ্যুতের দাবিতে সারা দেশে বিক্ষোভ ও সমাবেশ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে স্মারকলিপি পেশ, ৯ মে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে সারা দেশে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হবে।চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে রাতে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক শুরু হয়। বৈঠক এখনো চলছে।