মির্জা ফখরুলসহ সাত নেতার জামিনের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মির্জা ফখরুলসহ সাত নেতার জামিনের আবেদন নিজস্ব প্রতিবেদকরাজধানীতে গত শনিবার হরতালে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগে করা পাঁচটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ সাত নেতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছেন।আজ বুধবার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ আবেদন করা হয়। আদালত কাল বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করেছেন।শীর্ষ অন্য ছয় নেতা হলেন: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, বরকতউল্লাহ ও সহসভাপতি আবদুল্লাহ আল নোমান।৩ মার্চ পুলিশ বাদী হয়ে পল্টন ও রমনা থানায় দুটি করে চারটি এবং শাজাহানপুরে একটি মামলা করেন। এসব মামলার মধ্যে দ্রুত বিচার আইনে করা মামলাও রয়েছে।গতকাল এসব মামলায় হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জামিন আবেদন ফাইল করা হয়। আজ সকালে আবেদন আদালতে উপস্থাপন করা হয়। এ সময় আবেদনের পক্ষে আইনজীবী জয়নুল আবেদীন, নিতাই রায় চৌধুরী, মাহবুবউদ্দিন খোকন, এ কে এম এহসানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।পরে এহসানুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, পৃথক পাঁচটি মামলায় সাত নেতার পক্ষে আগাম জামিনের আবেদন করা হয়েছে। আদালতে কাল শুনানির দিন ধার্য করেছেন। এসব মামলায় মোট ৩৮জনকে আসামি করা হয়। তাঁদেরও জামিন আবেদনের প্রস্তুতি চলছে। এদিকে মির্জা ফখরুল, আমানউল্লাহ আমান, মির্জা আব্বাস ও আবদুল্লাহ আল নোমানকে হাইকোর্ট চত্বরে দেখা গেছে।