মির্জা ফখরুলসহ ৪৪ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অদূরে ফেলকন টাওয়ারের সামনে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল রাত সাড়ে ১১টার দিকে পুলিশ বাদী হয়ে দ্রুত বিচার আইনে তেজগাঁও থানায় মামলা করে। মামলায় অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, এলডিপির সভাপতি অলি আহমদকেও আসামি করা হয়েছে। মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদেরও আসামি করা হয়েছে।পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. ইমাম হোসেন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে প্রথম আলো ডটকমকে বলেন, অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় বিএনপির নেতা কামরুজ্জামানসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রাতে মৌচাক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা