মির্জা ফখরুলের বাসায় পুলিশের তল্লাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উত্তরার বাসায় আজ সোমবার ভোররাতে পুলিশ তল্লাশি চালিয়েছে। গতকাল রোববার হরতাল চলাকালে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে তেজগাঁও থানায় মামলা করা হয়। পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার নিশারুল আরিফ প্রথম আলো ডটকমকে বলেন, তেজগাঁও থানায় করা ওই মামলায় মির্জা ফখরুলকে গ্রেপ্তারের জন্য পুলিশ তাঁর উত্তরার বাসায় অভিযান চালিয়েছে। তিনি আরও বলেন, আজ ভোররাত চারটার দিকে তেজগাঁও থানা-পুলিশ মির্জা ফখরুলের উত্তরার চার নম্বর সেক্টরের ১৭ নম্বর বাসায় অভিযান চালায়। এ অভিযানে তেজগাঁও থানা-পুলিশকে সহায়তা করে উত্তরা থানা-পুলিশ। তবে পুলিশ মির্জা ফখরুলকে বাসায় পায়নি।