মির্জাপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন। আজ শনিবার তদন্ত দল মির্জাপুরে আসে।প্রধান তদন্ত কর্মকর্তা আবদুল হান্নান খান তিন সদস্যের এ দলের নেতৃত্ব দেন। এ সময় দলের সদস্য অতিরিক্ত পুলিশ সুপার মতিয়ার রহমান ও পুলিশের পরিদর্শক শ্যামল চক্রবর্তী উপস্থিত ছিলেন।তদন্ত দল সকাল নয়টার দিকে উপজেলার গোড়াই ইউনিয়নের সোহাগপাড়া বধ্যভূমি পরিদর্শন করে। পরে বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের গণহত্যার স্থল মির্জাপুর সাহাপাড়া গ্রাম, কুমুদিনী হাসপাতাল ও বেলা একটায় প্রতিরোধ যুদ্ধস্থল উপজেলার জামুর্কী ইউনিয়নের গোড়ান-সাটিয়াচড়া গ্রামের গণকবর পরিদর্শন করেন। তদন্ত দলটি কুমুদিনী কল্যাণ সংস্থার পরিচালক (শিক্ষা) ভাষাসৈনিক প্রতিভা মুত্সুদ্দির কাছ থেকে মুক্তিযোদ্ধাকালীন কুমুদিনী হাসপাতালের প্রতিষ্ঠাতা রণদা প্রসাদ সাহা ও তাঁর ছেলে ভবানী প্রসাদ সাহাকে পাকিস্তান সেনাবাহিনী ধরে নিয়ে কীভাবে হত্যা করে এবং সে সময়ে মির্জাপুরে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা সম্পর্কে অবহিত হয়।এ সময় তদন্ত দলকে তথ্য সংগ্রহে সহায়তা করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বিশ্বাস দুর্লভ চন্দ্র, ডেপুটি কমান্ডার শরীফ মাহমুদ ও মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান প্রমুখ।প্রধান তদন্ত কর্মকর্তা আবদুল হান্নান খান প্রথম আলোকে বলেন, ‘আমরা ঘটনাস্থলগুলো পরিদর্শন ও মুক্তিযোদ্ধাদের সঙ্গে আলাপকালে মানবতাবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত অনেকের নাম পেয়েছি।’