মির্জাপুরে গণপিটুনিতে একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পাকুল্যাতে আজ শুক্রবার ভোরে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছে। তবে তার নাম জানা যায়নি।মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার প্রথম আলোকে বলেন, নিহত ওই ব্যক্তিসহ দুজন গতকাল গভীর রাতে চুরি করতে পাকুল্যাতে আসে বলে স্থানীয়রা তাঁকে জানিয়েছে। এলাকাবাসী বিষয়টি টের পেয়ে তাঁদের ধাওয়া করে। এক পর্যায়ে একজনকে ধরে ফেলে স্থানীয়রা পিটুনি দেয়। অপরজন পালিয়ে যান। আজ ভোর পাঁচটার দিকে ওই ব্যক্তি গণপিটুনিতে মারা যায়। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।