মির্জাপুরে বাসে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পাকুল্যা এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী বাসে আজ সোমবার সকালে আগুন ধরে যায়। এতে বাসটি পুড়ে গেছে। আতঙ্কে তাড়াহুড়ো করে নামতে গিয়ে দুজন সামান্য আহত হয়েছেন।বাসের যাত্রীরা জানান, আজ সকাল আটটার দিকে টাঙ্গাইল থেকে ঝটিকা পরিবহনের বাসটি ঢাকার উদ্দেশে রওনা দেয়। সকাল সোয়া আটটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাকুল্যায় বাসের ইঞ্জিনে হঠাত্ আগুন লেগে যায়। এ সময় আতঙ্কিত যাত্রীরা বাস থেকে বের হয়ে যান। তাড়াহুড়ো করে নামতে গিয়ে খোরশেদ আলম ও মতিন নামে দুজন আহত হন।খবর পেয়ে মির্জাপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পৌনে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হন। এ সময় মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।ফায়ার সার্ভিসের মির্জাপুর স্টেশনের কর্মকর্তা আবদুর রাজ্জাক প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাসের ইঞ্জিন থেকে আগুনের সূত্রপাত।