মির্জাপুরে বৃদ্ধ দম্পতি খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কোদালিয়া গ্রামে গতকাল মঙ্গলবার রাতে বৃদ্ধ এক দম্পতি খুন হয়েছেন। পুলিশ আজ বুধবার সকালে তাঁদের লাশ উদ্ধার করে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ এই দম্পতির ছেলেকে আটক করেছে।নিহতরা হলেন মুসলেম শিকদার (৬৫) ও হাসনা বেগম (৬০)।মির্জাপুর থানার পুলিশ জানায়, গতকাল রাতে মুসলেম ও হাসনা নিজেদের ঘরে ঘুমাতে যান। তাঁদের পাশের ঘরেই থাকেন ছেলে শাহীন শিকদার। গতকাল রাতের কোনো একসময় এই দম্পতি খুন হন। আজ ভোর পাঁচটার দিকে ছেলে শাহীন তাঁর বাবা-মায়ের ঘরের দরজা খোলা দেখেন। এ সময় ভেতরে গিয়ে তাঁদের মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে তিনি আশপাশের লোকজনকে ডাকেন। পরে খবর পেয়ে পুলিশ আজ সকালে দুজনের লাশ উদ্ধার করে।মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) আবু ওবায়দা খান ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলো ডটকমকে বলেন, মুসলেম শিকদার ও হাসনা বেগমের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লোহার শক্ত কোনো জিনিস দিয়ে তাঁদের মাথায় আঘাত করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। পুলিশ রহস্য উদঘাটনের চেষ্টা করছে বলে তিনি জানান।