মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুর বাইপাসের পোস্টকামুরী এলাকায় সড়ক দুর্ঘটনায় শাহীন মিয়া (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাঁর বাড়ি উপজেলার আনাইতারা ইউনিয়নের শুকতা গ্রামে। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনায় আহত অপর আরোহী শিমুল মিয়াকে ( ২১) মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও এলাকাবাসী জানায়, দুপুর ১২টার দিকে মহাসড়কের পোস্টকামুরীতে টাঙ্গাইলগামী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শাহীন মারা যান।গোড়াই হাইওয়ে থানার (প্রস্তাবিত) সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল কাদের বলেন, লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে দেওয়া হবে।