মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কীতে আজ বৃহস্পতিবার ভোরে এক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন—পার্শ্ববর্তী দেলদুয়ার উপজেলার ডুবাইল গ্রামের রুবেল (৩০) এবং আনুমানিক ২৫ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তি।পুলিশ ও এলাকাবাসী জানায়, আজ ভোর ছয়টার দিকে ওই এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে টাঙ্গাইলগামী অপর একটি পিকআপ ভ্যান সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ভ্যানের সামনে বসে থাকা দুজন ঘটনাস্থলেই নিহত হয়। দুর্ঘটনার পর ভ্যানচালক পালিয়ে যায়।মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার দুর্ঘটনা প্রসঙ্গে বলেন, এ ব্যাপারে গোড়াই হাইওয়ে পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।