মিলছেন রণবীর-ক্যাট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডের একসময়ের রোমান্টিক জুটি ক্যাটরিনা কাইফ এবং রণবীর কাপুরের প্রেমের বিষয়টি ছিল টিনসেলের সবার মুখে মুখে। বলিউড ছাপিয়েও এ জুটির ঘনিষ্ঠতা কিছুদিন মানুষের মুখে মুখেই ফিরছিল। কিন্তু হঠাত্ই তাল কেটেছিল দুজনের সম্পর্কের। আলাদাই হয়ে গিয়েছিলেন দুজন। তবে সম্প্রতি এক খবরে টিএনএন জানিয়েছে, আবারও তাঁদের ঘনিষ্ঠতা বাড়ছে।ম্যাকাওতে অনুষ্ঠিত একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানে ক্যাট-রণবীর জুটিকে আবারও একসঙ্গে দেখা গেছে। একটি ঘরোয়া অনুষ্ঠানেও তাঁরা একসঙ্গে সময় কাটিয়েছেন। অবশ্য অনেকেই বলছেন, এবারে তাঁদের দুজনকে দেখে মনে হচ্ছে, সাময়িক বিচ্ছেদে তাঁদের প্রেম নাকি পুড়ে খাঁটি সোনা হয়েছে!দুজনের সম্পর্ক ভেঙে যাওয়ার পেছনে অবশ্য ‘রোমিও’ রণবীরের বেপরোয়া প্রেমকেই বাঁকা চোখে দেখেন বলিউডবাসী। একসময় নার্গিস ফাখরি, আনুশকা শর্মাসহ কয়েকজনের সঙ্গে রণবীর কাপুরের নিত্যনতুন প্রেমের খবর প্রকাশ পেতে শুরু করে। এ সময় ক্যাটরিনাকেও উপেক্ষা করতে শুরু করেছিলেন রণবীর। ক্যাট তাঁকে সোজা কথায় শুধরে যেতে বলেছিলেন। সে চেষ্টা করার জন্য আবার সময়ও চেয়ে বসেছিলেন রণবীর। হতাশ ক্যাট আর কোনো ঝুঁকি নিতে চাননি। ফলে আলাদাই হয়ে যেতে হয়েছিল এ জুটিকে। তবে এবার তাঁরা নাকি বেশ সমঝে চলার নীতিতেই চলছেন।ম্যাকাওতে দেখা হওয়ার আগে অবশ্য এ জুটিকে আরেকবার একসঙ্গে সময় কাটাতে হয়েছিল। তখন দুজনের মনেই ছিল সম্পর্ক ভাঙার জ্বালা। ক্যাট তখন সালমান খানের বিচ্ছেদ আর রণবীর দীপিকা পাডুকোণের বিরহ ভুলতে চাইছিলেন!এখন কি তাহলে রাজকন্যা আর রাজপুত্র মিলে সুখের ঘর? সে কথা একমাত্র সময়ই নিশ্চিত করে বলতে পারে!